1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

পথচারীদের অসহায় অবস্থা : যানজটে নাকাল রংপুরের মর্ডান মোড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম ইমন, রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মর্ডান মোড়। প্রতিদিন সন্ধ্যার পর এই মোড়ে সৃষ্টি হয় চরম যানজট, যা এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সময়ে এই যানজটে পিষ্ট হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে পথচারীরা পড়ছেন চরম দুর্ভোগে। ফুটপাত দখল, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাই এই দুর্ভোগের মূল কারণ।

সন্ধ্যার দিকে রংপুর বিভাগের আটটি জেলা থেকে বাস এসে জমা হয় এই মোড়ে। পাশাপাশি শহরের বিভিন্ন দিক থেকে আসা রিকশা, অটোরিকশা ও প্রাইভেটকারের চাপেও মর্ডান মোড়ে সৃষ্টি হয় জটিল পরিস্থিতি। অন্যদিকে ফুটপাতগুলো দোকান ও হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীদের রাস্তায় নামতে হয়। ফলে যান চলাচলে আরও ব্যাঘাত ঘটে এবং যানজট ভয়াবহ রূপ নেয়।

স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “প্রতিদিন সন্ধ্যায় মর্ডান মোড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বললেই চলে। হেঁটে চলাও যায় না। ক্রেতা আসে না, ব্যবসাও কমে গেছে।”
আরেকজন পথচারী বলেন, “রাতের বেলা মর্ডান মোড়ের একপ্রান্ত থেকে আরেকপ্রান্ত হেঁটে যেতে দম বন্ধ হয়ে আসে।”

এ বিষয়ে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা প্রতিদিনই চেষ্টা করি যানজট নিয়ন্ত্রণে আনতে। কিন্তু যানবাহনের চাপ অনেক বেশি। আবার হকারদের নিয়ন্ত্রণেও সমস্যা হয়। জনবল সংকট থাকায় সবসময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।”

যানজট নিরসনে স্থানীয়রা মর্ডান মোড়ে একটি বাস টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন, যাতে করে অন্তত কিছুটা হলেও সমস্যা কমে।

এছাড়াও ফুটপাত দখলমুক্ত রাখা, ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ ও সন্ধ্যা সময়ে বিশেষ ট্রাফিক পরিকল্পনার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, রংপুর শহরের উন্নয়নের জন্য একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা অপরিহার্য। মর্ডান মোড়ের যানজট এখন শুধু সময়ের অপচয় নয়, বরং নাগরিক জীবনের মানকেও ক্ষতিগ্রস্ত করছে। সময় এসেছে, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!