ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :
শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭৩ তম রিজেন্ট বোর্ডে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) চারটি আবাসিক হলের নতুন নামকরণ করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান—এই চারটি ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে হলগুলোর নামকরণ করা হয়।
নতুন নামকরণে ছাত্রী হল-১ এর নাম হয়েছে ‘মাতৃভাষা হল’, ছাত্র হল-১ এর নাম হয়েছে ‘স্বাধীনতা হল’, ছাত্রী হল-২ এর নাম হয়েছে ‘গণতন্ত্র হল’ এবং ছাত্র হল-১ এর নাম হয়েছে ‘৬ জুলাই হল’।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন থেকে ছাত্রী হল-১ এর নাম ‘মাতৃভাষা হল’, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে ছাত্রী হল-১ এর নাম ‘স্বাধীনতা হল’, ১৯৯০ সালের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে ছাত্রী হল-২ এর নাম ‘গনতন্ত্র হল’ এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান থেকে ছাত্র হল-২ এর নাম ‘৬ জুলাই হল’ করা হয়েছে।
নামকরণ নিয়ে জানতে গেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন,”বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চারটি আন্দোলনের স্মরণে হলগুলোর নামকরণ করা হয়েছে—ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের ৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। এ নামগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ও চেতনার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে বিশ্ববিদ্যালয়। বিশেষ করে, “৬ জুলাই হল” নামটি রাখা হয়েছে পাবিপ্রবি থেকে শুরু হওয়া সেই দিনের আন্দোলনকে স্মরণে রাখতে।”
উল্লেখ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর পূর্বের নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ছাত্রী হল-১ এর নাম ছিল ‘শেখ হাসিনা হল’। ছাত্র হল-২ এবং ছাত্রী হল-২ চালু না হলেও এগুলোর প্রস্তাবিত নাম রাখা হয়েছে যথাক্রমে ‘শেখ রাসেল হল’ এবং ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।’
Leave a Reply