অনলাইন ডেস্ক:
থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে যাওয়া ভুক্তভোগীদের হয়রানি কমাতে সব থানায় অনলাইন জিডিব্যবস্থা চালুর সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। গত ২৩ জুলাই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক প্রথম সভার কার্যবিবরণী সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়াও চাকরির জন্য সব পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সর্বোচ্চ দুই মাসের মধ্যে সমাপ্ত করতে হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সুপারিশ করা হয়েছে, জিডি করার ক্ষেত্রে সমস্যা সমাধানে অনলাইন জিডি গ্রহণ সর্বোত্তম ও সমাধান। কারণ অনলাইনে জিডি দায়ের করা হলে তা গ্রহণ না করার কোনো অবকাশ নাই। ইতোমধ্যে ৭৫ ভাগ থানায়/ইউনিটে অনলাইন জিডি কার্যক্রম চালু হয়েছে। সকল থানায় পর্যায়ক্রমে অনলাইন জিডি কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply