1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাভারে গ্যাস লিকেজে আগুন: কুড়িগ্রামের দগ্ধ দম্পতি ভর্তি জাতীয় বার্ন ইনস্টিটিউটে

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকার সাভারের আশুলিয়ায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন মিন্টু (৩৫) ও তাঁর স্ত্রী ববিতা (৩০) নামের এক দম্পতি।

রবিবার (২৭ জুলাই) রাতে উপজেলার গোহাইলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ দম্পতির গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায়। সাভারের গোহাইলবাড়ি এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন টিনশেড বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন তাঁরা। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন দুজনই।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে আনা হয়। আগুনে মিন্টুর শরীরের প্রায় ৬০ শতাংশ ও ববিতার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দারা জানান, কর্মদিবস শেষে বাসায় ফিরে রান্নাঘরে যান মিন্টু ও ববিতা। কিছু সময় পর হঠাৎ তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান এবং দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, সিগারেট খাওয়ার জন্য মিন্টু বারান্দার রান্নাঘরে যান। এ সময় চুলায় আগুন ধরাতে গেলে সিলিন্ডার থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। বিস্ফোরণ না হলেও আগুনে দম্পতির শরীর দগ্ধ হয়। রান্নাঘরের তেমন কোনো ক্ষতি হয়নি।

আহত ববিতার চাচাতো ভাই প্রেমানন্দ চন্দ্র বর্মণ জানান, চিকিৎসকদের মতে, মিন্টুর অবস্থা সংকটাপন্ন, তবে ববিতা তুলনামূলক ভালো আছেন। তাঁরা গোহাইলবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!