1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
‎
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘চব্বিশের জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে কলা ভবনের ১১০৭ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবে রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ সমাজের নানা শ্রেণির মানুষ জীবন দিয়েছেন। এই আত্মত্যাগ তুলনাহীন। আমাদের উচিত সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে শোষণমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা।”
‎
‎এছাড়া এ সভায় বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ বাকস্বাধীনতা ও আত্মপরিচয়ের অধিকার ফিরে পেয়েছি। এই ইতিহাস জাতি কখনো ভুলে যাবে না।”
‎
‎আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ কামরুল ইসলাম। এসময়  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!