1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

কুড়িগ্রামে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

“জুলাই পুনর্জাগরণ”-এর আহ্বানে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক নারী-পুরুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ‘স্বপ্ন কুঁড়ি’ হল রুমে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন,

“উন্নত রাষ্ট্র গঠন করতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষের কর্মসংস্থানের দিকেও নজর দিতে হবে। দারিদ্র্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ. ন. ম. গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ফজলুল করিম ফারাজী, মাসুদ রানা ও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এই শপথগ্রহণ ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর আলোকে একটি সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!