কুড়িগ্রাম, ২৬ জুলাই ২০২৫:
জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ” কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কাঠামোকে সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে ৬৫ সদস্য বিশিষ্ট ছয় মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।
নবগঠিত এ কমিটিতে রবিউস সানিকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন: রাজিয়া সুলতানা সূচি, মোঃ জাহিদ হাসান, ছাইয়েদা আক্তার, মেসবাহুল হক, মোখলেছুর রহমান। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন: ইনজামাম উল হক, এম হাফিজুর রহমান ফুয়াদ, মোঃ মাসুদ রানা, নাহিদ প্রধান তাছিন, মোঃ আপেল মাহমুদ।
নবনিযুক্ত কমিটির সদস্যরা জেলার প্রতিটি অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন। কমিটি জেলার সর্বস্তরে “আপ বাংলাদেশ”-এর ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, গণমুখী ও দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করবেন।
উল্লেখ্য, আপ বাংলাদেশ বর্তমানে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং “জুলাই ঘোষণাপত্র” ও “জুলাই সনদ”-এর দাবিতে সারাদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হচ্ছে: ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি মানবিক, নৈতিক ও ন্যায়ভিত্তিক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
Leave a Reply