বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরের কোদালকাটি নতুন ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান । আজ শুক্রবার জুমআর নামাজ শেষে নদী ভাঙ্গন কবলিত এলাকায় জনসাধারণের সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান কোদালকাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছফের আলী, সদস্য সচিব আমি আমিনুর রহমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, আব্দুল বারী, আহ্বায়ক সদস্য, আবু তালেব মেম্মার, আলা উদ্দিন সদস্য, ইউনিয়ন যুবদল আহ্বায়ক রফিকুল ইসলাম, কোদালকাটি ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
Leave a Reply