1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রামে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি কে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে দুই জন মাদক কারবারিকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ  হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফুলবাড়ী থানাধীন রাবাইতাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ মাদক কারবারি নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের  বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবা সহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।   কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!