কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চলারপাড় গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত শিউলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তিনি নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। বর্তমানে মাদক কারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। কুড়িগ্রাম জেলায় আমাদের মাদক নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
Leave a Reply