1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধি:

দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় শিক্ষার্থী মো: এমরান হোসেনের পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এই শিক্ষার্থীর সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান ও গৃহনির্মাণ উপকরণ প্রদান করা হয়।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান এমরানের হাতে একটি আর্থিক অনুদানের চেক এবং দুই বান্ডিল ঢেউটিন হস্তান্তর করেন।
এই সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, মো: এমরান হোসেন রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা। তিনি এলাকার একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী হলেও অধ্যবসায়ের মাধ্যমে উচ্চশিক্ষার পথে এগিয়ে চলেছেন। তার পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় নানা সংকটে পড়তে হয়েছিল তাকে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের এ সহযোগিতা তার শিক্ষা ও জীবনের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসন সবসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে আছে। এমরানের মতো মেধাবী শিক্ষার্থীদের আমরা উৎসাহ দিতে চাই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!