1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মসজিদ কমিটি ও শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এসময় জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা আহতদের জন্য দোয়া করে যাচ্ছি এবং তাদের সুস্থতা না হওয়া পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার এই শোকের সময়ে গভীরভাবে মর্মাহত।”

দোয়া মাহফিলে অংশ নেওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, “হারিয়ে গেলো হাসির ঝংকার, উচ্ছ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন। স্মৃতির পাতায় তারা চিরজীবী থাকলেও বাস্তবতা বড় নির্মম—আজ আমাদের শিশুরা আকাশে হারিয়ে গেল, ফিরবে না কোনো প্রার্থনায়। আমরা আমাদের ছোট ভাইবোনদের হারিয়েছি, যারা স্বপ্ন নিয়ে স্কুলে গিয়েছিল। এই ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা তাদের জন্য দোয়া করছি।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাতসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজ স্থানে দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হন এবং আহত হন ৭৮ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!