1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ৩২৯টি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (TSC) স্থাপনের বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় কুড়িগ্রাম জেলার ৭টি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্ধারিত উপজেলা গুলো হচ্ছে—ভুরুঙ্গামারী, চর রাজিবপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, রৌমারী ও উলিপুর। এই প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো, ল্যাব, প্রশিক্ষণ উপকরণ এবং দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত উন্নত কারিগরি শিক্ষা প্রদান করা হবে।

প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২০ হাজার ৫০০ কোটি টাকা, যা সরকারি অর্থায়নে কারিগরি শিক্ষাখাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ।

কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান বলেন, “প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের মাধ্যমে দেশের তরুণ সমাজকে দক্ষ করে তোলা এবং বিদেশে প্রশিক্ষিত শ্রমিক পাঠানো সহজতর হবে।”

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দক্ষতা অভাবের কারণে দেশের প্রায় দেড় কোটি মানুষ বিদেশে কম মজুরিতে কাজ করছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু দেশেই নয়, বিদেশেও ভালো বেতনে চাকরির সুযোগ তৈরি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের হার বাড়বে।

এদিকে, সরকারি এই উদ্যোগকে ঘিরে কুড়িগ্রামে ব্যাপক আগ্রহ ও আশাবাদ দেখা দিয়েছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন, এই টেকনিক্যাল কলেজগুলোর মাধ্যমে এলাকার তরুণরা প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী হবে এবং কর্মজীবনে আরও স্বাবলম্বী হয়ে উঠবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!