1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

নবীনদের স্বাগত জানিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে বাধনের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। সোমবার (২১ জুলাই) কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষ (২০২৪-২৫ সেশন) এর শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির আয়োজন করে কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন “বাধন” ইউনিট।

কর্মসূচিতে নবাগত শিক্ষার্থীরা রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাধন ইউনিটের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক তমাল চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক জিহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, কোষাধ্যক্ষ বাঁধন চন্দ্র ও নির্বাহী সদস্য আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বাধনের কোষাধ্যক্ষ বাঁধন চন্দ্র বলেন, “নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের মধ্যে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন সমাজের জন্য কিছু করতে আগ্রহী হয়।”

রক্তের গ্রুপ নির্ণয়ের পর অনুভুতি প্রকাশ করতে গিয়ে নবাগত শিক্ষার্থী সুমাইয়া বলেন, “আমি আগে রক্তের গ্রুপ জানতাম না, আজ জানলাম। এমন একটি উদ্যোগে অংশ নিতে পেরে ভালো লাগছে। এখন থেকে আমিও রক্তদানে আগ্রহী।”

বাধনের এই উদ্যোগকে শিক্ষার্থীরা প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!