জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হলো অ্যলামনাই পুনর্মিলনী উৎসব।
শুক্রবার (১৮ জুলাই) বিজ্ঞান অনুষদের মাঠে দিনব্যাপী আয়োজনে মিলিত হন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ।
অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “পুনর্মিলনী শুধুই স্মৃতি রোমন্থন নয়, বরং এটি বিভাগের ভবিষ্যৎ উন্নয়নে ভূমিকা রাখার এক অনন্য সুযোগ। অ্যলামনাই অ্যাসোসিয়েশন সুবিধা নেওয়ার নয়, বরং দেওয়ার মানসিকতার প্রতীক হওয়া উচিত।”
কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন বলেন, “একটি বিভাগের প্রাণ হচ্ছে তার অ্যলামনাই। কে কোথায় কী করছে, কতটা শিখেছে এসবের প্রতিফলন ঘটে অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শক্তিশালী অ্যলামনাই সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রাকিব হাসান।
বিভাগের বহু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মতবিনিময় পর্ব।
Leave a Reply