1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের দুই শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৬), যাঁরা কুড়িগ্রামের কচাকাটা থানার মীরকাবাড়ি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরার ভট্ট চত্বর এলাকার ৮ নম্বর রোডের একটি ভবনের নিচতলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলামের বাবা ইউসুফ আলী, যিনি নিজেই ওই ভবনে সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, জানান, রড বাঁকানোর সময় একটি রড হঠাৎ করে বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রফিকুল ও শফিকুল তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে মাটিতে পড়ে যান।

দ্রুত তাদের উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, নিহত দুই শ্রমিক নির্মাণাধীন ভবনের পাশেই অস্থায়ীভাবে বসবাস করতেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!