1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পথে, চীনের সঙ্গে চলছে জোরালো আলোচনা: রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

তিস্তা নদীকে ঘিরে বহু প্রতীক্ষিত মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে নতুন করে জোরালো আলোচনা চলছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “তিস্তা নদীর ভবিষ্যৎ অনেকটাই উজানের দেশের পানির ওপর নির্ভরশীল। ২০১১ সালে একটি চুক্তির চেষ্টা হলেও তা স্বাক্ষর হয়নি। ২০১৬ সালে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এবং পরিকল্পনাও প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়নের দিকে অগ্রসর হয়নি। বর্তমানে সরকারের উদ্যোগে জনগণের অংশগ্রহণে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির লক্ষ্যে পাঁচটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।”

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ প্রমুখ।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, “রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার বাম তীরে ২৪টি পয়েন্টে ৩৬ কোটি টাকা ব্যয়ে পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি কাজও শেষ হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে। একইসঙ্গে দেশের জন্য একটি টেকসই ও সমন্বিত নদী ব্যবস্থাপনার পথ উন্মোচিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!