1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধনিরামপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ, পাঁচজন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর সীমান্ত দিয়ে দালালের সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেছে পাঁচজন ব্যক্তি। শনিবার (১২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতের আসাম রাজ্য থেকে পাঁচজনকে দালাল চক্র মোটা অংকের টাকার বিনিময়ে নৌকা যোগে সীমান্ত পার করে দেশের অভ্যন্তরে প্রবেশ করায়। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

প্রবেশকারীদের প্রথমে একটি পাটক্ষেতে, পরে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে এবং পরবর্তীতে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে একটি নৌকায় তুলে দেয়। স্থানীয় ইজারাদার তরিহাট ঘাটে নৌকাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের গন্তব্য ঢাকার কথা জানালেও জাতীয়তা ও পরিচয় গোপন রাখেন। তাদের কাছে আধার কার্ড থাকার কথাও জানান তারা।

তরিহাট ঘাটের ইজারাদার সহিদুল ইসলাম বলেন, “সবুজের নৌকায় ভারত থেকে আসা পাঁচজনকে দেখে সন্দেহ হলে আমরা গ্রামপুলিশ নিয়ে নৌকা আটকাই। তারা নিজেদের ভারতীয় আধার কার্ডধারী বলে জানায়। পরে বিজিবি এসে নৌকা ছাড়িয়ে নিয়ে যায় এবং তাদের নুনখাওয়ার দিকে নিয়ে যায়।”

স্থানীয় রফিকুল ইসলাম জানান, “সবুজ, মিজানুর ও ফজর আলী মিলে এই পাঁচজনকে সীমান্ত পার করিয়েছে। তারা তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেও শুনেছি। বিজিবি ঘটনাস্থলে থাকলেও সন্দেহজনকভাবে সহযোগিতা করেছে।”

অভিযুক্ত মিজানুর রহমান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে সীমান্ত পার করাইনি, পথ দেখিয়ে দিয়েছি মাত্র।” অপর অভিযুক্ত সবুজ মিয়া জানান, “নৌকা ভাড়া হিসেবে ৫০০ টাকা নিয়েছি, আমি শুধু মহসিনের চরে নামিয়ে দিয়েছি।”

ফজর আলীর মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বড় ভাই দাবি করেন, “বিএসএফ পাঁচজনকে পাঠিয়েছে, বিজিবি নিয়েছে। আমার ভাই কিছুই জানে না।”

এদিকে, মাদারগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার কিশোর বলেন, “এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমি অবগত নই। টহল দল বাইরে রয়েছে, এমন কিছু ঘটলে জানতাম।”

স্থানীয়দের অভিযোগ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে স্পষ্টতই ঘটনা ঘিরে রয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, সীমান্তে নজরদারির মধ্যে কিভাবে দালালের মাধ্যমে মানুষ দেশে প্রবেশ করছে এবং এসব ঘটনায় প্রশাসনের ভূমিকাই বা কী? জনমনে উদ্বেগ—এই পাঁচজন আদৌ বাংলাদেশি, না কি অন্য দেশের নাগরিক? তদন্ত ও জবাবদিহি এখন সময়ের দাবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!