1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার পেল ২০ কেজি করে চাল

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান এসএম সাইদুর রহমানসহ ইউপি সদস্যরা।
জানা যায়, ব্রহ্মপুত্র নদে পানি বাড়ায় উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে গত কয়েকশ পরিবারের বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা নদে বিলীন হয়ে গেছে। বসতভিটা বিলীন হওয়ায় অন্যের জমিতে ঠাঁই নিয়েছে অনেক পরিবার। তবে ওইসব এলাকায় এখনও ভাঙন অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে বুধবার দুপরে ৩০০ পরিবারের মধ্যে ২০ করে চাল বিতরণ করে উপজেলা প্রসাশন।নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সুখেরবাতি এলাকার বুলবলি খাতুন, সাজেদা খাতুন ও সোনাপুর এলাকার বাহার আলী বলেন, নদী ভাঙনে শিকার হয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা। এই চাল পেয়ে কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে তাদের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শামসুদ্দিন বলেন, চরশৌলমারী ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জিআরের ৬ মে. টন চাল পাওয়া গেছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের ৩০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!