কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে নতুন গেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের দুটি ফ্লোরে গেস্ট হাউজটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে রংপুর শহরের ইসলামবাগে একটি ভাড়া বাড়িকে গেস্ট হাউজ হিসেবে ব্যবহার করা হতো। এখন ক্যাম্পাসেই গেস্ট হাউজ স্থাপনের ফলে অতিথিদের যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি পরিচালনা খরচও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ও ঢাকায়—দুটি গেস্ট হাউজ রয়েছে।
Leave a Reply