জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই সাথে সেক্রেটারি মনোনীত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়।
বিষয়টি সংগঠনের একাধিক সদস্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলামকে সভাপতি ও রিয়াজুল ইসলামকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল। মাত্র ছয় মাস পরেই গঠিত হলো নতুন কমিটি।
উল্লেখ্য, নতুন কমিটির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ পূর্বে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর ইসলাম ছিলেন অফিস ও প্রচার সম্পাদক।
Leave a Reply