1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার গেজেট প্রকাশ করল ইসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপন এবার গেজেট আকারে প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইসি কর্মকর্তারা এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত ২৪ জুলাই জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য পাঠানো হয় বিজি প্রেসে। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০ (বি) ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের প্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল  নির্বাচন কমিশন।

গেজেটে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে  নির্বাচন কমিশন; এবং আপিল বিভাগ হাইকোর্টের রায়কে পরবর্তীতে বাতিলপূর্বক দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ প্রদান করেন; সেহেতু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

ইসির এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে প্রতীকসহ জামায়াতের নির্বাচনে অংশগ্রহণে সকল আইনি অধিকার নিশ্চিত হলো। তবে এখনো জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকটি নির্বাচনি বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। শিগগিরই সে কাজটিও সম্পন্ন করবে সংস্থাটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!