1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশপন্থি পুলিশ হয়ে উঠুন দলপন্থি নয়, কুড়িগ্রামে পুলিশকে হুঁশিয়ার করলেন এনসিপি নেতা হাসনাত

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা আপনাদেরকে বলবো, কোনও রাজনৈতিক দলপন্থি না হয়ে আপনারা বাংলাদেশপন্থি পুলিশ হয়ে ওঠেন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নেই। এনসিপি মনে করে, জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা।”

বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন। ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুড়িগ্রামে এ কর্মসূচিতে অংশ নেন।

চট্টগ্রামের পটিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রসঙ্গে তিনি বলেন, “পটিয়ায় যে ঘটনা ঘটেছে, তা যদি পুনরায় ঘটে, তবে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে। পুলিশ ভাইদের বলছি— সাবধান হন, আমরা সংঘাত চাই না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ হবেই।”

তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, “বিএনপির পুলিশ হওয়া উচিত না। আওয়ামী লীগ পুলিশকে দলীয়করণ করে, তার পরিণতিও দেশ দেখেছে। আমরা চাই, একটি পেশাদার, নিরপেক্ষ ও জনগণের পাশে থাকা পুলিশ বাহিনী।”

এর আগে, জেলার রাজারহাটে আরেকটি পথসভায়ও বক্তব্য রাখেন হাসনাত। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দমন-পীড়নের চিত্র তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের রাস্তায় গুলি করে মারা হয়েছে, আলেমদের দাড়ি-টুপি ধরে মসজিদের মিম্বর থেকে নামানো হয়েছে। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মাইক কেড়ে নেওয়া হয়, চাঁদাবাজদের অভয়ারণ্য তৈরি হয়, দুর্নীতিবাজদের রক্ষা করা হয়।”

তিনি কুড়িগ্রামের মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের সন্তান। তাকে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা তার পাশে থাকুন, তার হাত শক্তিশালী করুন।”

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভা শেষে এনসিপির নেতারা কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের উদ্দেশে পদযাত্রা চালিয়ে যান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!