1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দারিদ্র্য জয় করে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত রাজিবপুরের আল-আমিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের জিগা পাড়া গ্রামের মেধাবী তরুণ আল-আমিন ইসলাম ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। দারিদ্র্য ও চরম আর্থিক সংকটকে জয় করে এই অর্জন যেন তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জীবন্ত সাক্ষ্য।

শৈশব থেকেই দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। পরিবারের অভাব-অনটনের মাঝেও থেমে যাননি তিনি। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন, এমনকি কৃষিকাজেও হাত লাগিয়েছেন পরিবারের পাশে দাঁড়াতে।

২০১১ সালে তিনি চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাজিবপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিতে থাকেন।

আল-আমিন ইসলাম বলেন, “জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকে।”

স্থানীয়দের মতে, আল-আমিনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং রাজিবপুর ও কুড়িগ্রাম জেলার জন্য এক গর্বের মুহূর্ত। তাঁর মত প্রতিকূলতার মাঝেও যারা স্বপ্ন দেখে এবং তা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ থাকে আল-আমিন ইসলাম তাদেরই উজ্জ্বল প্রতিচ্ছবি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!