1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩০ জুন) বিকাল ৬টার দিকে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক মহাসড়কের মিনাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওবাইদুল ইসলাম (৪০)। তিনি উলিপুর উপজেলার কামাল খামার ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আফজাল হোসেনের ছোট ছেলে। ওবাইদুল ইসলাম একই মাদ্রাসায় কম্পিউটার কাম অপারেটর পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওবাইদুল ইসলাম বিকালে বাড়ি থেকে উলিপুরে যাওয়ার পথে একটি গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা আরও তিনজন যুবক আহত হন, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ওবাইদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

উলিপুর উপজেলার পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জানান ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়ে এর আলামত ও অপরাধীর দোষ সনাক্ত করার চেষ্টা চলছে সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!