1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫-২৬ অর্থবছরে জবির বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত অর্থবছরের বছরের তুলনায় ৪৮. ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এর সভাপতিত্বে পরিচালন ও উন্নয়ন বাজেট উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন। 

এবারের ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত মূল বাজেট ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত ঘাটতি বাজেটসহ বরাদ্দের তুলনায় ৪৮.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ প্রস্তাবিত বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১৮৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়ে ১১০ কোটি টাকা ঘাটতি বাজেট দেখানো হয়েছে। এ ঘাটতি বাজেট থেকে ৬০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসনের জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউজিসি। এছাড়া বাকি ৫০ কোটি টাকা ৩১ টি খাতে ঘাটতি দেখানোর কথা বলেছে বাজেট সংশ্লিষ্টরা৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন, গত বছরের তুলনায় আমাদের এ বছরের বাজেট ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য যে সম্পূরক বৃত্তির কথা বাজেটে উন্থাপন করা হয়েছে তা পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। যখনই পাই না কেন শিক্ষার্থীদের এ সম্পূরক বৃত্তি জুলাই থেকেই কার্যকর হবে। একই সাথে অন্যান্য খাতেও আমাদের বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!