1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিনদিন পর নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারীতে নিখোঁজের তিনদিন পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ওই গ্রামের একটি পাকা করা কবরের দেয়ালের ভিতরে পড়ে ছিলো। পুলিশের ধারনা অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই নারীর।

নিহত নারীর নাম সুমি খাতুন (৪০)। স্বামী পরিত্যাক্তা সুমি একই গ্রামের মাষ্টারপাড়ার গাজীউর রহমান মাষ্টারের মেয়ে।

স্থানীয়রা জানান ২২ বছর আগে সুমির সুলতান নামের এক যুবকের সাথে বিয়ে হয়। প্রায় পাঁচ বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়। স্বামীর ঘরে সুমির দুই সন্তান রয়েছে। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর বাবার বাড়ি খাটামারীর মাষ্টার পাড়ায় থাকতো সুমি। সুমি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো।

সুমির ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গেল শুক্রবার (২৭ জুন) বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় তার বোন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিখোঁজের ঘটনাটিকে তারা বেশী গুরুত্ব দেয়নি।

সোমবার (৩০ জুন) সকালে একই গ্রামের আইজ উদ্দিন মাষ্টারের পাকা করা কবরের দেয়ালের ভিতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর গলায় ওড়না পেছানো ছিলো এবং মুখ ফোলা ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসে ।

ভূরুঙ্গামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!