1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে ট্যাংকলরি শ্রমিকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ জুন) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলমারী নদী বন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের উপস্থিতিতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাবু, সহসভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, চিলমারী নদীবন্দরের ভাষমান তেল ডিপোকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে। এর ফলে ডিপোর কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শ্রমিকদের জীবিকা সংকটে পড়ছে। তারা বলেন, ডিপো বন্ধের ষড়যন্ত্র শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার শামিল।

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১. চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ,

২. দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ,

৩. বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া,

৪. উন্নতমানের ট্যাংকলরির মাধ্যমে তেল পরিবহন কার্যক্রম চালু,

৫. অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সব জেলায় লাগাতার কর্মসূচির ডাক দেওয়া হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!