নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম থেকে জামালপুর পর্যন্ত ৮৬ কিমি. নতুন নির্মীয়মান সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ দ্রুত সম্পন্ন করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার দাবিতে এবং যোগাযোগ, উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে ঢাকায় এক স্মারকলিপি কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষের জন্য রাজধানীতে যাতায়াতের সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী রাস্তা হিসেবে জামালপুর হয়ে কুড়িগ্রাম পর্যন্ত সড়কটি দীর্ঘদিনের দাবি। তবে বর্তমানে এই সড়কের অবস্থা অত্যন্ত করুণ। কুড়িগ্রাম-জামালপুর-ঢাকা রুটে চলাচলরত যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এই সড়কের দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের দাবিতে ঢাকায় অবস্থানরত কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর জেলার নাগরিকদের পক্ষ থেকে আগামী ৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
স্মারকলিপির উল্লেখযোগ্য দাবি:
১. কুড়িগ্রাম থেকে জামালপুর পর্যন্ত ৮৬ কিমি. নতুন সড়ক নির্মাণ/পুনঃনির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে
২. যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করতে হবে
৩. টেকসই, নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে
এই কর্মসূচিতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী এবং কুড়িগ্রাম থেকে ঢাকাগামী গণপরিবহন মালিক, চালক, যাত্রী ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাস রুট ও সময়সূচি (ঢাকা থেকে রওনা):
আয়োজক:
রংপুর বিভাগের ৫ জেলার অধিবাসীদের পক্ষে
বিষয় নির্ধারক: মোঃ রায়হানুল ইসলাম
মোবাইল: ০১৭১৪০২৯২৪৬
ই-মেইল: raihanlalmonirhat@gmail.com
Leave a Reply