1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

QS র‍্যাংকিংয়ে আবেদন না করায় জবি প্রশাসনের বিরুদ্ধে বাগসাসের নিন্দা ও জবাবদিহিতার দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

সম্প্রতি বিভিন্ন সংবাদ পত্রের প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক ভাবে স্বীকৃত QS World University Rankings-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন স্থান পাওয়া যায়নি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকে এ সংক্রান্ত কোনো আবেদন না করাই প্রশাসনের বিরুদ্ধে নিন্দা ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ(বাগসাস) এর জবি সংসদ।

শুক্রবার (২৭জুন) বাগসাস,জবি সংসদ এর মুখপাত্র কামরুল হাসান এর প্রেরিত বার্তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বার্তায় বলা হয় ‘এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীসমাজের স্বার্থের প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জবি শাখার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

QS র‍্যাংকিংয়ে আবেদন না করা মানে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতার বাইরে রাখা, যা একপ্রকার অপরাধ হিসেবেই বিবেচ্য। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণার সুযোগ ও ক্যারিয়ার ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই -এই অপরাধমূলক গাফিলতির দায় যিনি বা যারা নিয়েছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না।

আমরা অবিলম্বে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের উদাসীনতা করার সাহস না পায়। পাশাপাশি আমরা জোর দিয়ে বলছি-সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই এমন অবহেলার শিকার হতে রাজি নয়। প্রশাসনের এহেন অপদার্থতা আর সহ্য করা হবে না। আমরা সতর্ক করে দিচ্ছি-যদি এই ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবো।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!