মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রমনা পানাতি পাড়ায় সিসি ঢালাই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) রমনা পানাতি পাড়ার আব্দুল আজিজ ব্যাপারীর বাড়ি থেকে রাজু মিয়ার বাড়ি পর্যন্ত ৪০০ ফুট দৈর্ঘ্যের এই সড়কের সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা। কাজটি বাস্তবায়িত হচ্ছে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম হাবীব শিশু নিকেতনের প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান সরকার, কাদের সরদার, ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, “এই সড়কের উন্নয়ন কাজের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে। চলাচলের সুবিধা বৃদ্ধির পাশাপাশি এটি অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
Leave a Reply