1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা দিতে ছাত্রদলের হেল্প ডেস্ক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ধরনের সেবা দিতে ছাত্রদলের উদ্যোগে স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজের সামনে এ হেল্প ডেস্ক এর কার্যক্রম শুরু হয়।

এ সময় শিক্ষার্থীদের মাঝে কলম ও খাবার পানি বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য প্যান্ডেল তৈরি করে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু বলেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা, পানি সরবরাহ ও তথ্য সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা অভিভাবকরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সেজন্য আমাদের এই আয়োজন।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!