1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীত লটারির মাধ্যমে ভিডাব্লিউবি’র উপকারভোগী চূড়ান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

এফ কে আশিক ভূরুঙ্গামারীে কুড়িগ্রাম:

স্বচ্ছতা, মানবিকতা ও জবাবদিহিতার নজির গড়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল। সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে এমন লক্ষ্যে তিনি গ্রহণ করেছেন অনন্য ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ভিডাব্লিউবি (Vulnerable Women Benefit) কার্ডের জন্য দরিদ্র নারীদের লটারির মাধ্যমে বাছাই কার্যক্রমের আয়োজন করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপার ভাইজার আবুল হোসেন। ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী ও শতাধিক গ্রামীণ নারী এ সময় উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আন্ধারীঝাড় ইউনিয়নে মোট ১ হাজার ৪২ জন দুঃস্থ নারী অনলাইনে ভিডাব্লিউবি কার্ডের জন্য আবেদন করেন। সেখান থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ৯টি ওয়ার্ডে লটারির মাধ্যমে ৩৪৫ জন নারীকে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেকেই আগামী ৩০ মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

চেয়ারম্যান জাবেদ আলী মন্ডলের এ ধরনের উদ্যোগ ভূরুঙ্গামারী উপজেলায় নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

একজন নারী উপকারভোগী আবেগ ছুঁয়ে বলেন, “আগে ভাবতাম, যারা পরিচিত বা তদবির করে তারা-ই শুধু এসব সুবিধা পায়। এবার দেখি, লটারিতে আমার নাম উঠে এসেছে। এটা স্বপ্নের মতো। চেয়ারম্যান সাহেব সত্যিই গরিবের পাশে আছেন।”

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, “প্রকৃত দরিদ্ররাই যেন সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে পক্ষপাত বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। এই উদ্যোগ স্থানীয় সরকার ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। “স্থানীয় ইউপি সদস্যরাও জানান, এমন স্বচ্ছ পদ্ধতির কারণে জনআস্থা ফিরছে এবং প্রকৃত অসহায় মানুষদের মুখে হাসি ফুটছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!