1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট ব্রীজ পশ্চিম পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল হকের পুত্র ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩৪)।

এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ২টি বাটন ফোন, ০১টি এন্ড্রয়েড ফোন ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩ হাজার ৫০০ টাকা সহ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!