1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫: কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন,বিশেষ প্রতিনিধি:

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুন ২০২৫, কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালি প্রশাসক চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও পরিবেশকর্মীরা। র‍্যালির মূল উদ্দেশ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন, “প্লাস্টিক আমাদের জীবনে যেমন সুবিধা দিয়েছে, তেমনি পরিবেশে ফেলছে ভয়ানক প্রভাব। আমাদের অভ্যাস পরিবর্তন এবং সচেতনতার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শুধু চাকরির পেছনে ছুটে নয়, প্রকৃতিকে ভালোবেসে পরিবেশবান্ধব উদ্যোক্তা হতে হবে। গাছ লাগাও, প্লাস্টিক কমাও, স্থানীয় উদ্যোগে সক্রিয় হও।”

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন বলেন, “শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, একজন সচেতন নাগরিক গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না।”

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “পরিবেশ রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটা প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য।”

বৃক্ষপ্রেমী মোঃ আনোয়ার হোসেন বলেন, “গাছ লাগানো শুধু শখ নয়, এটা দায়িত্ব। আজকের শিশুরা যেন পরিবেশবান্ধব মানসিকতা নিয়ে বড় হয়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

সাংবাদিক সুজন মোহন্ত বলেন, “গল্প বলেই আমরা মানুষকে সচেতন করতে পারি। পরিবেশ নিয়ে সাংবাদিকদের দায়িত্ব অনেক।”

গ্রীন ভয়েসের সাধারণ সম্পাদক নূরনবী সরকার ও ইয়ুথনেট গ্লোবালের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথী পরিবেশ আন্দোলনে তরুণ ও শিশুদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনার একাংশ হিসেবে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের অংশগ্রহণে “যেমন খুশি আঁকো” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিক্ষার্থীরা তাদের কল্পনায় গাছ রোপণ, সবুজ প্রকৃতি, দূষণমুক্ত নদী, প্লাস্টিকবিরোধী বার্তা ইত্যাদি বিষয় তুলে ধরে চিত্রের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে।

সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিশুদের উচ্ছ্বাস ও সৃজনশীল উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত সকলে।

সবশেষে সকল অংশগ্রহণকারী পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ করেন এবং শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!