1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট প্রকল্পের কাজ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের কাজ। এলজিইডি’র তত্ত্বাবধানে ১৪ কোটি ২২ লাখ ৭শ ২৮ টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ গত জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে । চুক্তি অনুযায়ী আগামী ২৭ অক্টোবর ২০২৫ এ প্রকল্পের কাজ শেষ হবে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডি’র তত্ত্বাবধানে আমার গ্রাম আমার শহর পাইলট উন্নয়ন প্রকল্পের আওতায় পাথরডুবি প্রাইমারি স্কুল থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন করণ, ঢেবঢেবী বাজার থেকে ময়দান খনি বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন করণ, পাথরডুবি গার্লস স্কুল থেকে উত্তর পাথরডুবি ভায়া চাঁদনী বাজার সড়ক উন্নয়ন করণ, ভুরুঙ্গামারী থেকে সাহেবগঞ্জ সড়ক উন্নয়ন করণ সহ চারটি প্রকল্পের মোট ১০.০৬ কি:মি: সড়ককের কাজ চলমান রয়েছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইএফটিই, ইটিসিএল, জেডইচডি, কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানে দায়িত্বরত প্রতিনিধি মির্জা রাইসুল ইসলাম ফিলিপস জানান, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে  যথাসময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, প্রকল্পগুলোতে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রকল্পের কাজ পরিদর্শন করছেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। এখানে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রকল্প নির্মাণে শিডিউল ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং প্রকল্প কাজে তদারকি ও নজরদারি রয়েছে। তবে প্রকল্পগুলোর সড়কের দু’পাশে কিছু ইউক্যালিপটাস গাছ কর্তনে বন বিভাগের ধীরগতির কারণে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বন বিভাগকে গাছগুলি দ্রুত কর্তনের অনুরোধ জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!