1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবির দুই বিভাগ ও ছাত্রীহলের নাম পরিবর্তন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই বিভাগ ও ছাত্রী হলের নাম পরিবর্তন করা হয়েছে। ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ করা হয়েছে।

একইসঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী’ হল রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

ছাত্রী হলের বিষয়ে আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পবির্তন করে ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ রাখা হলো।

ভাস্কর্য বিভাগের বিষয়ে আদেশে বলা হয়, সিন্ডিকেট সভায় ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ করার সুপারিশ অনুমোদন করা হলো।

ভূমি ও ব্যবস্থাপনা বিভাগের বিষয়ে আদেশে বলা হয়, ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের শিক্ষার্থীদের আবেদন ও স্মারকলিপি, বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ বিবেচনায় ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!