1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবির বাসে র‍্যাগিং প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নিবে প্রশাসন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রী র‍্যাগিং-য়ের সাথে জড়িত প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীর আগমন উপলক্ষ্যে সাম্প্রতিক সময়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী ক্লাসে মনোনিবেশ করতে পারছে না। এধরনের কার্যক্রম র‍্যাগিং এর পর্যায়ে পড়ে। যা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে এ ধরণের কার্যক্রম অর্থ্যাৎ র‍্যাগিং এর সাথে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এবিষয়ে পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। ফলে অনেক শিক্ষার্থী বাসে আসা-যাওয়া করেন। কিন্তু বাসে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্তা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দুইটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের ভিত্তিতে আমরা বিজ্ঞপ্তিসহ ক্যাম্পাসে বাসেও র‍্যাগিং বন্ধের ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই এই বাস এবং ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধ হোক। যদি এধরণের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!