1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে অটোরিকশার তিন চোর গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযানে অটোরিকশার টুকরো টুকরো বিভিন্ন মালামালসহ তিন চোর’কে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ জানায়,১৮ জুন গরুর বাছুর নিয়ে যাওয়ার কথা বলে রংপুর থেকে আজিম উদ্দিনর অটারিক্সা ভাড়া করে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকায় নিয়ে আসে চোর চক্র।

নিয়ে এসে ফ্লিমি স্টাইলে অটোচালক আজিম উদ্দিনের মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পরিকল্পিতভাবে
অটোরিকশা নিয়ে সটকে পড়ে চোরের দল। এঘটনায় অটোচালক আজিম উদ্দিন রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে আজম আলী নামের অটোরিকসার চোরকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার(২৩জুন) রাত ২টায় রাজারহাট থানা পুলিশ চোরাই অটোরিকশার টুকরো টুকরো মালামাল উদ্ধার করে।

গ্রেফতার আজম আলী(৩৩) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের আজিজুল হকের ছেলে। সোহানুর রহমান চাকিরপশার ইউনিয়নের অর্জুন মিশ্র গ্রামের আক্তার হোসেনের ছেলে ও মহসিন আলী সবুজ একই ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের আ: মতিনের ছেলে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চোরাই অটোরিকশার টুকরো টুকরো মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৪জুন) দুপুরে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!