নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৬নং বুড়াবুড়ি ইউনিয়নে গণঅধিকার পরিষদের একটি ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার, ২৩ জুন ২০২৫, উলিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু তানভীর সুমন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ত্রীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে আশরাফুল সরদারকে সভাপতি এবং মুকুল মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও ৩৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুন বুড়াবুড়ি ইউনিয়ন শাখার এক কর্মী সভার সিদ্ধান্ত অনুযায়ী, গঠনতন্ত্র মেনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
Leave a Reply