1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি,

প্লাস্টিক দূষণ বন্ধ করি” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ-এর আয়োজনে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কমসুচী শেষ করেন তারা।

উদ্বোধনী বক্তৃতায় কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. লোকমান হোসেইন পরিবেশ বলেন, “বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ, সহিংসতা ও বিস্ফোরণ আমাদের পরিবেশে গুরুতর দূষণ ঘটাচ্ছে, যা জলবায়ু সংকটকে আরও ত্বরান্বিত করছে। তাই এসব বৈশ্বিক দুর্যোগ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে এখনই প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মল হক বলেন, “জলবায়ু পরিবর্তন এবং দূষণের ফলে যে পরিবেশগত সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য আমাদের সম্মিলিত প্রয়াস জরুরি। বিশেষ করে প্লাস্টিক দূষণ রোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন বলেন, “পরিবেশ রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখা।”

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “পরিবেশের প্রতিটি উপাদান একে অপরের সাথে আন্তঃসংযুক্ত। একটি উপাদানের ক্ষতি করলে তার প্রভাব পুরো পরিবেশে পড়ে। প্লাস্টিক সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব না হলেও এর ব্যবস্থাপনায় আমাদের আরও যত্নবান হতে হবে।”

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!