1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উলিপুরে গণ অধিকার পরিষদের ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গণ অধিকার পরিষদের ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে। গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় শত শত কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ, সভাপতি, গণ অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা, এবং মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, জেলা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আবু তানভীর সুমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মুন্সী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহা. খাদেমুল ইসলাম আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী বলেন,

“সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এমপি বা মন্ত্রী হওয়াটাই মুখ্য নয়; বরং সৎ মনোভাব, আন্তরিকতা ও মানুষের ভালোবাসা থাকলেই পরিবর্তন সম্ভব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম সরদার, আহ্বায়ক, গণ অধিকার পরিষদ, বুড়াবুড়ী ইউনিয়ন শাখা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!