1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীর মোল্লারচর সীমান্তে ১৩৫ পিস ইয়াবা জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’—এই কঠোর মনোভাবকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীর মোল্লারচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ জুন) এ অভিযানের তথ্য জানানো হয় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি‘র) অধিনায়ক লেঃ ক: হাসানুর রহমান জানান, খাটিয়ামারি গ্রাম নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৩ মেইন পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারি গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!