1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রৌমারীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় কাঠের বৈঠা দিয়ে আঘাত করে শ্বশুরের মাথা ফাটালেন জামাই

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ার জেরে শ্বশুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার আলগারচর গ্রামে এ ঘটনা ঘটে। কাঠের বৈঠার আঘাতে গুরুতর আহত হন শ্বশুর আনোয়ার হোসেন (বাড়ি: বকবান্ধা গ্রাম, যাদুরচর ইউনিয়ন)। অভিযুক্ত জামাই শান্ত মিয়া একই ইউনিয়নের আলগারচর গ্রামের ওয়াহিদুর রহমানের পুত্র।

 

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের কন্যা মনজুয়ারা ও শান্ত মিয়ার মধ্যে প্রেমের সম্পর্কের পর দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শান্ত মিয়ার পরিবার বউকে মেনে নিলেও, মনজুয়ারার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল দীর্ঘদিনের দ্বন্দ্ব।

ঈদুল আজহার আগমনে আনোয়ার হোসেন মোবাইল ফোনে জামাইকে দাওয়াত দিলেও শান্ত সাড়া দেননি। পরে সোমবার সকালে মেয়ের বাড়ি থেকে জামাইকে আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে শান্ত মিয়া ক্ষিপ্ত হয়ে শ্বশুর আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করেন। পরে হাতে থাকা কাঠের বৈঠা দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

মনজুয়ারা বলেন “দুই বছর ধরে অনেক কষ্টে সংসার করছি। শান্ত ও তার পরিবার আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এবার আমার বাবা ও ভাইয়ের ওপরও হামলা করেছে। আমি এর সঠিক বিচার চাই।” তিনি জানান, ঘটনার পর বাধ্য হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!