1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের জমিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নাজমুল হোসেন রাজারহাট বাজারের স্বপ্ন সুপার শপের ডিলার ছিলেন। তিনি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হোসেন দুপুরে বাড়ির পাশে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে জমিতে পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় পাম্পের বৈদ্যুতিক লাইনে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তছলিম উদ্দিন বিষয়‌টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!