1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাজির মোড় বাজার এলাকায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

আটককৃত মাদক কারবারিরা হলেন–মো. জাহিদ (৩৫), মো. রজ্জাক (৩৬)

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং সেবীদের আনাগোনা চলছিল। এর প্রেক্ষিতে সেনা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করে। উদ্ধার করা ফেনসিডিল ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!