1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে কুড়িগ্রামের একই পরিবারের ৬ জনকে ফিরিয়ে দিলো বিএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি দম্পতি ও তাদের চার সন্তানসহ একই পরিবারের ৬ জনকে ফেরত পাঠিয়েছে। শনিবার (১৪ জুন) ভোরে সীমান্তের ৮৭ নম্বর প্রধান খুঁটির কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির কমান্ডার আনোয়ার হোসেন ওই ছয়জনকে উদ্ধার করে দর্শনা থানায় হস্তান্তর করেন। বর্তমানে তাদেরকে দর্শনার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন:

কুড়িগ্রাম জেলার বাসিন্দা মরহুম কিতাব আলীর ছেলে মো. শাহাজান (৪০), তার স্ত্রী কহিনুর (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন খাতুন (১৫), মিশু সাথী খাতুন (৮) এবং একমাত্র ছেলে নাজমুল (১)।

শাহাজান জানান, প্রায় ১৯-২০ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত পেরিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে চলে যান এবং সেখানেই বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি ভারতীয় লোকজন তাদেরকে জানিয়ে দেয়—কোনো বাংলাদেশি আর ভারতে থাকতে পারবে না। পরে জোর করে তাদের দেশত্যাগে বাধ্য করা হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন,

“ভারত থেকে ফেরত পাঠানো পরিবারটিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি কুড়িগ্রাম থানায় জানিয়ে বেতার বার্তা পাঠিয়েছি এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”

দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন,

“৬ জনকে পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের খাবার, বিশ্রাম এবং গোসলের ব্যবস্থা করা হয়েছে। কুড়িগ্রাম থেকে তাদের আত্মীয়স্বজন আসলে, তাদের কাছে হস্তান্তর করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!