1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে ২৫ বছর আগের দাফনকৃত লাশ অক্ষত অবস্থায় উদ্ধার, জনমনে বিস্ময়

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ২৫ বছর আগে দাফন করা এক ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়া।

জানা গেছে, শনিবার (১৪ জুন) দুপুরে ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণকাজ চলাকালীন সময়ে মাদ্রাসার পেছনের মাঠে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করার সময় একটি সাদা কাপড়ে মোড়ানো মরদেহের কিছু অংশ বেরিয়ে আসে। মাটি ধসে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে মরদেহটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম বাহের আলী। তিনি ওই ইউনিয়নের খারুয়ার পাড় গ্রামের আতিম শেখের ছেলে। বাহের আলী ছিলেন ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসার জমিদাতা এবং দীর্ঘদিন মাদ্রাসাটির দপ্তরির দায়িত্ব পালন করেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি ছিলেন একজন সৎ, ধর্মভীরু ও পরহেজগার মানুষ। মৃত্যুর পর প্রায় ২৫ বছর আগে মাদ্রাসার পেছনের মাঠেই তাকে দাফন করা হয়েছিল।

ঘটনার পর স্থানীয় আলেমদের পরামর্শ অনুযায়ী মরদেহটি পুনরায় উত্তোলন করে, রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকার মসজিদের পাশে একটি সামাজিক কবরস্থানে জানাজা ছাড়াই দাফন করা হয়।

চিলমারী মডেল মসজিদের খতিব হাফেজ মামুনুর রশীদ বলেন,

“হাদিস শরিফ ও নবী-রাসূলদের ঘটনা থেকে জানা যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা, কিংবা শহীদি মর্যাদা লাভ করেন, অনেক সময় তাঁদের লাশ আল্লাহ অক্ষত রাখেন। এটি এক ধরনের কুদরতি বিষয়। তবে অক্ষত দেহ পাওয়া মানেই শতভাগ জান্নাতি বা প্রিয় বান্দা বলা যাবে না। এ ব্যাপারে চূড়ান্ত জ্ঞান আল্লাহরই।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!