কুড়িগ্রাম প্রতিনিধি:
পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের গাড়ী বহরে হামলা ও মধ্য রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য জনাব এড. এসএম নুরে এরশাদ সিদ্দিকী। তিনি বলেন, “পটুয়াখালীর বিএনপি নেতা হাসান মামুনের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী এই হামলা করে। অবিলম্বে সন্ত্রাসী হাসান মামুনকে গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, নব্য চাঁদাবাজ দখলদারির জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে আমরা রক্ত দেই নি। আপনারা যদি সঠিক পথে না আসেন তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে ভয়ংকর হবে। আওয়ামী লীগ তো পালানোর সময় পেয়েছে। আপনারা পালানোর পথও পাবেন না।”
কুড়িগ্রাম জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এড. সাজ্জাদ হোসেন মন্ডল পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাবলু আব্দুল্লাহ, আবু তানভীর সুমন, রহুল আমিন আকুল, মো: এরশাদুল হক, মো: কুদ্দুস আলী, মো: খাদেমুল ইসলাম আকাশ, সুমন সরকার প্রমুখ।
উল্লেখ্য, মশাল মিছিলটি কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে শুরু হয়ে কলেজ মোড় দোয়েল চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply