1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রাজারহাটে গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে বৈষম্য বিরোধীর ঈদ উপহার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপহার সামগ্রী প্রদান করে রাজারহাট উপজেলা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার(১১জুন)বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল উপহার সামগ্রী নিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানে আহতদের বাড়িতে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে শারীরিক অবস্থার খোঁজখবর নেন নেতৃত্ববৃন্দ।আহতদের অভিযোগের প্রেক্ষিতে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন রাজারহাট শাখার আহ্বায়ক মো: তোফায়েল আহমেদ।এসময় তোফায়েল আহমেদ বলেন, দুই হাজারের অধিক শহীদ ভাইবোন ও অসংখ্য আহতদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পারছি শহীদ ও আহত ভাইদের অনেক পরিবারের দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সরকার এ ব্যাপারে নানা উদ্যোগ নিলেও কোনো এক অদৃশ্য কারণে শহরাঞ্চল পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে কাঙ্খিত সেবা সমূহ পৌঁছাচ্ছে না। এভাবে নীতিনির্ধারক মহলকে সুষ্ঠ তদারকি করার জন্য উদাত্ত আহ্বান জানাই।সাক্ষাৎকালে সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর রহমান, যুগ্ম সদস্য সচিব জিসান আহমেদ, মামুনুর রশিদ, শাহ্ মুহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!